জীবননগর উথলী বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২৫ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উথলী মাধ্যমিক বালিকা

বিদ্যালয়-এএসএসসি ২০২৫ পরীক্ষার জন্য নির্বাচিত

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার  (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টার বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিপিএ ৫.০০ প্রাপ্ত সম্ভাব্য কৃতী

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপহার ও ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মোঃ আব্দুল কাদের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান, উথলী ইউনিয়ন

পরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেজবাউদ্দীন, সেক্রেটারি, উথলী ইউনিয়ন বিএনপি

এবং আবদুল্লাহ, সভাপতি, উথলী ডিগ্রি কলেজ। প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, আত্মবিশ্বাস ও

অধ্যবসায়ের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ওয়াহিদুর রহমান মারুফ এবং সাইফুল ইসলাম, যারা

শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও সৃজনশীল শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, দশম শ্রেণির ছাত্রীদের

অভিভাবকগণ এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সার্বিক অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীদের

আবেগঘন প্রতিক্রিয়া,কৃতজ্ঞতা প্রকাশ এবং

ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য

নয়, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণ অর্জনের প্রতিও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে একটি মতবিনিময় পর্বও অনুষ্ঠিত হয়,

যেখানে শিক্ষার্থীদের উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *