জীবননগরে সাংবাদিক আতিয়ারের বাড়িতে এবার দিনে-দুপুরে চুরি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার  জীবননগর  পৌর  শহরে  সাংবাদিক আতিয়ার রহমানের বাড়িতে দিনে-দুপুরে সংঘটিত

হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সাংবাদিক আতিয়ার রহমানের স্ত্রী ঘরে তালা দিয়ে চিকিৎসার জন্য

হাসপাতালে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ও ভিতরের সমস্ত

আসবাবপত্র এলোমেলো। পরে শোকেস থেকে নগদ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন।

খবর পেয়ে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান

ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময়

তারা দ্রুত অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দেন।

সাংবাদিক আতিয়ার রহমান জানান,আমি গরিব মানুষ। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ১০-১২ বছর

ধরে অল্প অল্প করে স্বর্ণালংকার তৈরি করেছিলাম। এর আগে গত মে মাসেও ওয়াজ মাহফিলে গেলে

আমার বাড়ি থেকে ৬৩ হাজার টাকা চুরি হয়েছিল, যা আজও উদ্ধার হয়নি।

আমার বিশ্বাস, সঠিকভাবে তদন্ত করলে পুলিশ চোরদের সনাক্ত করতে সক্ষম হবে।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

অচিরেই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।

চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও চোরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *