ময়মন‌সিং‌হে সাংবাদিকদের সাথে বিএনপির নেতা আফজাল এইচ খা‌নের মতবিনিময়

ময়মনসিংহ অফিস:

ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির

কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আফজাল এইচ

খান। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মনোনয়ন

প্রত্যাশার কথা ব্যক্ত করেন।শুক্রবার (২২ আগস্ট) রাত আটটার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত

এ মতবিনিময় সভায় প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় আফজাল এইচ খান তার রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির করণীয় বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন,দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে যে

কাউকে মনোনয়ন দেয়া হোক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধানের শীষের বিজয়

নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা চাই সাংবাদিকরাও যেন নিরপেক্ষ দৃষ্টিতে সবার খবর প্রকাশ করেন।

তিনি আরও জানান,  আগামী  সংসদ  নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে হালুয়াঘাট-ধোবাউড়া

আসনের মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করবেন।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম,

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক

মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মতবিনিময় শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা

কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এডভোকেট আফজাল এইচ খান জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য, সুপ্রিম কোর্টের

আইনজীবী এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন

করেন। বিএনপির মনোনীত প্রার্থী হয়ে তিনি

ময়মনসিংহ-১ আসন থেকে ষষ্ঠ (ফেব্রুয়ারি ১৯৯৬) ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে (জুন ১৯৯৬) সাংসদ নির্বাচিত হন।

তার পিতা মরহুম তোফাজ্জেল হোসেন খান (টি. এইচ. খান) ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী

সাবেক বিচারপতি ও সাবেক মন্ত্রী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং ১৯৭৯ সালের দ্বিতীয়

জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে আইন ও বিচার, তথ্য ও বেতার, শিক্ষা,

ভূমি, ধর্ম, যুব ও ক্রীড়া, সংস্কৃতি প্রভৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *