বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই
ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩
আগস্ট) গভীর রাতে উপজেলার বল্লা বড়বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (২৪ আগস্ট)
দুপুরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বল্লা এলাকার মৃত আলী
মাস্টারের দুই ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলাম। তারা দীর্ঘদিন যাবৎ সাজা এড়িয়ে পলাতক ছিলেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির
হোসেন বলেন, “মফিজুর রহমান ও শফিকুল ইসলাম আদালতের দেয়া ১০ বছরের সাজার পরও গ্রেপ্তার
এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের
ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে এএসআই রায়হান আলী মোল্লার নেতৃত্বে পুলিশের একটি
বিশেষ দল অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।”
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলার রায় অনুযায়ী টাঙ্গাইল
আদালত থেকে তাদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে
আত্মগোপনে থেকে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর
কৌশলগত অভিযানে তারা ধরা পড়েন।
গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পলাতক থাকার
পর হঠাৎ গ্রেপ্তার হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে দুই ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাদের বৃদ্ধ পিতা-মাতা ভেঙে পড়েছেন। প্রতিবেশীরা জানান, ছেলে দুজনের
এভাবে জেল হাজতে যাওয়ার ঘটনায় বাবা-মা শোকে পাথর হয়ে গেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাজাপ্রাপ্ত আসামিদের যেখানেই থাকুক না কেন আইনের হাতে ধরা পড়তেই হবে।