জীবননগরে বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার  জীবননগর  থানা  সরকারি  পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে

গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভা

অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

সভায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পড়াশোনার খোঁজখবর নেয়ার

পাশাপাশি তাদের নানান সামাজিক সমস্যার ব্যাপারে সচেতন করেন।

বিশেষ করে মাদকাসক্তি, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, আত্মহত্যা প্রতিরোধ, নারীর প্রতি

সহিংসতা, বাল্যবিবাহ রোধ, অনলাইন গেমে

আসক্তি, সাইবার বুলিং ও ইভটিজিং প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন,বর্তমান সময়ে শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তি

ও সামাজিক অস্থিরতার নেতিবাচক প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত রাখা। তোমাদেরকেই আগামী

দিনে সমাজের নেতৃত্ব দিতে হবে। তাই এখন থেকেই সৎ, নৈতিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠা জরুরি।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ কেবল একটি

পরিবার নয়, পুরো সমাজের জন্য অকল্যাণ বয়ে আনে। মাদকাসক্তি থেকে দূরে থেকে সুশিক্ষায়

শিক্ষিত হয়ে সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী

শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক ফরমান আলী, কম্পিউটার শিক্ষক নুরুজ্জামান খানসহ

আরও অনেকে। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রী উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য মনোযোগ সহকারে

শোনেন এবং তারা অঙ্গীকার করেন, ভবিষ্যতে

যেকোনো অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের যোগ্য

নাগরিক হিসেবে গড়ে তুলবেন।

অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেন। তারা বলেন,

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের

ইতিবাচক পদক্ষেপ শিক্ষার্থীদের মানসিক গঠন ও সঠিক দিকনির্দেশনায় বিশেষ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *