জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের এবারের এসএসসি পরীক্ষায়
জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সূর্য্য তোরণ ক্লাব।
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উথলী
বাজারে ক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মেজবাহ
উদ্দিন জাহিদ। ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আহাসানুল হক নেন্টু ও
আকরাম হোসেন সন্টু,উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী,উথলী মাধ্যমিক বালিকা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী রবিউল হোসেন,ক্লাবের সহসভাপতি
হাজী আব্দুর রাজ্জাক খোকন ও জিনারুল হক জান্টু,উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ
আব্দুল্লাহ,উথলী বাজার কমিটির সাবেক সভাপতি আবজালুর রহমান ধীরু,ক্লাবের সমাজকল্যাণ
সম্পাদক জিল্লুর রহমান,সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত,প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ
সগীর,নির্বাহী সদস্য আনিছুর রহমান চান্দু প্রমুখ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক
ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উথলী
মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন এবং উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।