জীবননগর থানা পুলিশের  মাদক বিরোধী অভিযানে ৯৩ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেল আটক মাদক ব্যবসায়ী জাহিদের ভোঁ-দৌড়

জীবননগর অফিস :-

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় মূল আসামি জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র দিকনির্দেশনায় এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর রাসেল মিয়া জীবননগর থানায় যোগদানের পর থেকে একের পর এক মাদক ব্যবসায়ী ও মাদকের চালাক আটক করে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের নিকট এস্আই রাসেল মিয়া এক আতঙ্কের নাম।

জীবননগর  থানার  এসআই (নিঃ) মো. রাসেল মিয়ার  নেতৃত্বে  সঙ্গীয়  ফোর্সসহ  গোপন  সংবাদের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর থানাধীন উথলী আখ সেন্টারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
এসময় পলাতক আসামি মো. জাহিদুল ইসলাম (৪০), পিতা-মৃত আবুল কাশেম, মাতা মোছা. হাজেরা খাতুন, সাং উথলী (আখ সেন্টারপাড়া), থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গার বসতবাড়ি থেকে ফেলে যাওয়া ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাাহিদুল ইসলাম পালিয়ে যায়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৯ হাজার টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ১২৫ সিসি টিভিএস ট্রাইকার মোটরসাইকেলওজব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় পলাতক আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *