ঝিনাইদহ  জেলা যুব ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ জেলা যুব ফোরামের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের

বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মকে গাছের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এ কর্মসূচি হাতে নেয় সংগঠনটি।

বুধবার বিকেলে শহরের পাগলা কানাই কাঁঠালবাগান রাহে মাদিনা হিফজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ক্ষুদে

হিফজ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপণও করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব ফোরামের সভাপতি মেহেদী

হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম, সাধারণ

সদস্য মাহারুন তন্নি ও সুমি ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতি মেহেদী হাসান তার বক্তব্যে বলেন,একটি গাছ একটি প্রাণ। পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

জেলা যুব ফোরামের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের প্রতিটি স্তরে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলা।

এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করছে পদ্মা ইয়ুথ ইনিশিয়েটিভ, ঝিনাইদহ। সংগঠনের সদস্যরা

জানান, জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তার পাশ এবং গ্রামীণ বসতভিটায়

এভাবে গাছ বিতরণ ও রোপণ কার্যক্রম চলবে পুরো মাস জুড়ে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা যুব ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গাছ রোপণ

শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি বিনিয়োগ। তারা এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *