কোটচাঁদপুরের রূপকার এ.কে.এম সিরাজুল হক (সিরু মিয়া)-এর ২৪তম মৃত্যুবার্ষিকী পালন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার রূপকার, সফল জনপ্রতিনিধি ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম এ.কে.এম সিরাজুল হক (সিরু মিয়ার) ২৪তম মৃত্যুবার্ষিকী আজ (২৩ অক্টোবর)।

এই দিনে কোটচাঁদপুরের সর্বস্তরের জনগণ গভীর

শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এই প্রিয় মানুষটিকে, যিনি তাঁর দূরদর্শী চিন্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কোটচাঁদপুর পৌরসভাকে আধুনিকায়নের পথে নিয়ে

গিয়েছিলেন।মরহুম সিরু মিয়া ছিলেন একজন সাহসী, সৎ ও জননন্দিত নেতা। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জনগণের অধিকার আদায়ে লড়াই করে

গেছেন। ছাত্রজীবনে তিনি ঝিনাইদহ কেসি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি (১৯৬৭) হিসেবে

নেতৃত্ব দেন। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্র ঐক্য পরিষদের

যশোর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তরুণ সমাজকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্বাধীনতার পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে

কোটচাঁদপুর পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয় নির্মিত হয় সড়ক, ড্রেনেজ ব্যবস্থা,

বাজার ও নাগরিক সেবা অবকাঠামো।তাঁর সময়েই পৌরসভা গঠিত হয় এক আদর্শ প্রশাসনিক

ও জনবান্ধব প্রতিষ্ঠানে। এজন্যই কোটচাঁদপুরবাসী তাঁকে আজও “কোটচাঁদপুরের রূপকার” হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে।

মরহুম সিরু মিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, ছিলেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী।

সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকা আজও মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কোটচাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতি ও সমাজ গঠনে কাজ করার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল (সিডল) বলেন,আমার শ্রদ্ধেয়

পিতা ছিলেন জনগণের প্রকৃত বন্ধু। তিনি যে আদর্শ ও উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে

আমরা নিরলসভাবে কাজ করছি। কোটচাঁদপুরবাসীর ভালোবাসাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুর পৌরসভা,

ঝিনাইদহ জেলা ও মহেশপুর উপজেলা বিএনপি সহ সর্বস্তরের জনতা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন প্রয়াত এই জনপ্রিয় নেতাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *