জীবননগরে চালক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন

আগামী নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় জামায়াতে ইসলামী

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত চালক সমাবেশে জেলা আমীর ও

চুয়াডাঙ্গা-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী অধ্যাপক রুহুল আমিন বলেছেন,

আগামী নির্বাচনে জয়লাভ করে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা মানবতার কল্যাণে আত্মনিয়োগ করবো।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় জীবননগর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই চালক সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী জনপ্রতিনিধি হতে

চায় জনগণের সেবার মানসিকতা নিয়ে, দলকানা হয়ে নয়। আমরা জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী করতে কলিজা লাগে। আওয়ামী ফ্যাসিবাদের হাজারো

আঘাত সত্ত্বেও জামায়াতের কর্মীরা রাজপথে অটল থেকেছে। শহীদ নেতাদের ফাঁসি দিয়েও থামানো

যায়নি এই আন্দোলন। জুলুম-নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে।

চালক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুহুল আমিন বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থানে চালক ভাইয়েরা

গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা দাড়িপাল্লার পক্ষে ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে,দুর্নীতি

সম্পূর্ণরূপে নির্মূল করা হবে,টাকা ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে

,জীবননগর হাসপাতালে আধুনিক স্বাস্থ্যসেবা চালু করা হবে,কৃষিনির্ভর জীবননগরে একটি কৃষি

বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা শাসক নই, জনগণের সেবক হতে চাই। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাধারণ মানুষের হক তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সাজেদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক

খলিলুর রহমান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রশিক্ষণ

সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের

সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি এমদাদুল্লাহ মহসিন জামেন, উপজেলা নায়েবে আমীর হাফেজ বিল্লাল

হোসেন, সহকারী সেক্রেটারি সাইদুল হক, বায়তুলমাল সম্পাদক আশাবুল হক মল্লিক, উপজেলা আইটি

সম্পাদক হারুন অর রশিদ, শ্রমিক কল্যাণ সভাপতি কামাল হোসেন, যুব বিভাগের সভাপতি মাজেদুর

রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *