জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর নবগঠিত আহ্বায়ক কমিটির
জীবননগর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় জীবননগর পৌর বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক বশির
উন নাজির এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব প্রভাষক হাসান ইমাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অন্যতম সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
পরিচিতি সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে
উল্লেখযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান,যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম,মাহফুজ আহমেদ মুছা,
সেলিম রেজা,দেলোয়ার হোসেন,শরিফুল ইসলাম, মিনারুল ইসলাম, তানভীর
আহমেদ, জুম্মত আলী, খলিলুর রহমান, আদম আলী, সাইফুল ইসলাম,সালাউদ্দিন লিটন প্রমুখ।
এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন,ইউসুফ আলী,কামরুজ্জামান লিটন,আব্দুর রউফ,
আব্দুস ছামাদ,জাহাঙ্গীর আলম বাবু,এমআই আতিয়ার রহমান,নজরুল ইসলাম, ইমন হাসান, আজিজুল হক,আশরাফুল আলম, শিমুল হোসেন,
মোহাম্মদ আশরাফুল, ও হাসান জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর
প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, যিনি নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং সংগঠনের
কার্যক্রমে সংবাদকর্মীদের সহযোগিতার আশ্বাস দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও দেশের পুনর্গঠনের অন্যতম স্থপতি। তার আদর্শকে লালন
করে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও মানবসেবার চেতনা ছড়িয়ে দিতে শহীদ জিয়া স্মৃতি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন
এবং আগামীর দিনগুলোতে জীবননগরে সংগঠনটির উপস্থিতি আরও জোরদার করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে যুগ্ম আহ্বায়ক আদম আলী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি
দেশাত্মবোধক গান পরিবেশন করেন,যা উপস্থিতদের মধ্যে দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দেয়।
সভা শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদের নবগঠিত
আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং সংগঠনের সাফল্য ও জাতীয় ঐক্যের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।