জীবননগরে শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাপলা কলি আদর্শ মাধ্যমিক

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। অপরদিকে জামায়াতে ইসলামী

সমর্থিত প্যানেলকে বড় ব্যবধানে পরাজিত হতে হয়।

ভোটগ্রহণকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে মুখরিত।

উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ অভিভাবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৯৭ জন। এর মধ্যে ৩৪০ ভোট পড়ে এবং ১০টি ভোট বাতিল

ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, বিএনপি সমর্থিত চার প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন-ল হাসান মো. আবু তালেব  ২৩৩ ভোট’,জাহিদুল ইসলাম-২২৩ ভোট,আরিফুল ইসলাম-২১৫ ভোট,দেলোয়ার হোসেন মুকুল- ১৯২ ভোট।

অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা প্রত্যাশিত ফল পাননি। তারা হলেন- আনোয়ারুল ইসলাম- ১০৮ ভোট,মো. ওবায়দুল হক- ৯৩ ভোট,মিজানুর রহমান- ১১৭ ভোট, হাফিজুর রহমান  ১০৯ ভোট।

নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, যিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় বলে জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজয়ী প্রার্থীরা নির্বাচনে জয়লাভের পর অভিভাবক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন,শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষা পরিবেশের উন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে

আনন্দ ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে বিএনপি সমর্থিত প্যানেলের সমর্থক ও শুভানুধ্যায়ীরা। জীবননগরের শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এই নির্বাচনে

বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষাপ্রেমী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *