জীবননগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা

ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর উপজেলা

বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী

ব্যানার-ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশ নেন।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন (ময়েন) এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম

এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান

কামরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানা,যুগ্ম আহ্বায়ক,জীবননগর উপজেলা

যুবদল;মিনাজুল ইসলাম,যুগ্ম আহ্বায়কজাকির আহমেদ শামীম, যুগ্ম আহ্বায়ক;এবং  সরোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক, জীবননগর উপজেলা যুবদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশের গণতন্ত্র,

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে কাজ করছে। তারা আরও বলেন,আগামী দিনে গণতান্ত্রিক

আন্দোলনে যুবদল মাঠে থাকবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।

সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা হাফেজ  আমিনুল

ইসলাম। অনুষ্ঠানে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী

উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ উৎসবে উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও একাত্মতা প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *