Skip to content
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসী হামলায় নিহত শহিদদের স্মরণে
একআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর জীবননগর মুক্তমঞ্চে উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা-২ আসনের
সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা আমীর জননেতা মোঃ রুহুল আমিন।
বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আমরা রক্ত দিয়ে কিনেছি। এই ভূমি আমাদের
ভাইদের ত্যাগের সাক্ষী। ২৮ অক্টোবর আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছিলেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
শহিদ ভাইদের রেখে যাওয়া আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ আমরা অব্যাহত রাখব।
তিনি আরও বলেন,আমরা এমন একটি কল্যাণ
রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতি। আমাদের লক্ষ্য
হচ্ছে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে ন্যায় ও ন্যায্যতার সমাজব্যবস্থা কায়েম করা।
সভায় প্রধান অতিথির বক্তব্যের পর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান,জেলা
তারবিয়াত সম্পাদক জিয়াউল হক,জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা
মহিউদ্দিন,জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান,উপজেলা
নায়েবে আমীরদ্বয় সাখাওয়াত হোসেন ও হাফেজ বেলাল হোসেন,উপজেলা সহকারী সেক্রেটারিগণ মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা আবু বকর
সিদ্দিক, প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ,পৌর আমীর মাওলানা ফিরোজ
হোসেন,উপজেলা যুব সভাপতি মাজেদুর লিটন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা
আমীর মাওলানা সাজেদুর রহমান,এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা
সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান।আলোচনা সভা শেষে শহিদদের স্মরণে দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়,যেখানে উপস্থিত সকলেই শহিদদের রূহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।