চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর মনোনয়নপত্র দাখিল

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা–জীবননগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিজেএমইএ  সভাপতি মাহমুদ হাসান খান বাবু জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলের স্থানীয় শীর্ষ নেতা, কর্মী ও সমর্থকেরা তাঁর সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাহমুদ হাসান খান বাবু বলেন,দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত প্রয়োজন। তিনি নির্বাচন কমিশনের প্রতি অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসারে প্রার্থীদের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। নির্ধারিত তারিখে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে অংশ নেন। মনোনয়ন জমা কার্যক্রম ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার রাখা হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রতিটি প্রার্থীকে নির্ধারিত ফরমে মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামা জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *