জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক আইন লঙ্ঘনের দায়ে এক মোটরসাইকেল চালককে ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) সকাল  ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জীবননগর এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিনের নেতৃত্বে পিয়াস ফিলিং স্টেশন,উৎসব ফিলিং স্টেশন এবং জীবননগর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে এক মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দেয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তেল বিক্রি ও সরবরাহ কার্যক্রমে নিয়মনীতি অনুসরণের বিষয়টি তদারকি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান,তেল সরবরাহে অনিয়ম রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *