আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পানি নিষ্কাশন ও কৃষকের সেচ সুবিধা নিশ্চিতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুটি খাল সংস্কার কাজের উব্দোধন করা হয়েছে|
শনিবার সকালে উপজেলার ভায়না গ্রামের জটারখাল সংস্কার কাজের উব্দোধন করে জেলা পরিষদের প্রশাসক এ্যাড.এম এ মজিদ| সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, পিআইও আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারসহ অন্যান্যরা| পরে একই উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের কাটাখালের সংস্কার কাজের উব্দোধন করা হয়|
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ৬ দশমিক ২৪ কিলোমিটার এই খাল দুটি সংস্কারে ব্যয় ধরা হয়ে ১ কোটি ৬২ লাখ টাকা|