মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ পালিত হচ্ছে।
২০১৬ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মহেশপুর ও কোটচাঁদপুর এলাকার মানুষ একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ নেতাকে হারায়।
স্থানীয়দের মতে, তাঁর নেতৃত্বে এলাকায় সড়ক যোগাযোগের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়। তিনি সাধারণ মানুষের কাছে সহজপ্রাপ্য ও আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দোয়া মাহফিল, কোরআন খতম, কবর জিয়ারত ও স্মরণসভাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এতে তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নিচ্ছেন।
এলাকাবাসী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।