ঝিনাইদহে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার এবং তারুণ্যনির্ভর মেধাবী জাতি গঠনের লক্ষ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সোমবার বিকেল সাড়ে ৩টায় শহরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

‘উদ্ভাবনা নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিস্তারে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি গবেষণামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক ও মেধাবী জাতিতে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় জেলার ছয়টি উপজেলা থেকে নির্বাচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক সেমিনার, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী বুধবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *