জীবননগর নতুনপাড়া-উথলী বিজিবির অভিযানে মাদকসহ আসামী আটক ও চোরাচালানী মালামাল উদ্ধার

জীবননগর অফিস:

ঝিনাইদহের মহেশপুর খালিশপুর ব্যাটালিয়ন অধিনস্থ ‍চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া ও উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়,বুধবার(০৬ মে)রাত সাড়ে ১০ টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদ কবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭১-এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের পাকা রাস্তার পার্শ্বে নায়েব সুবেদার শ্রী তাপস সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ রিমন শাহারিয়ার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাসিন্দা।

এসময় তার কাছ থেকে ২৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট,একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে,একই দিন রাত সাড়ে ১০টার দিকে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের একটি ড্রাগন বাগানের

মধ্য থেকে আসামীবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ইমিটেশন ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও-৯৫৪৪ সুবেদার মোঃ ফিরোজ খান।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *