জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুরে ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীতার তালিকায় রফিকুল ইসলাম রফি’র নাম আলোচনার শীর্ষে রয়েছে।তিনি রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি রাজনৈতিক দলের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।তিনি সেই জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় নিয়ে এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান,সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়া এবং একটি আধুনিক, উন্নত ও সুশাসিত ইউনিয়ন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তিনি এই দায়িত্ব নিতে চান বলে উল্লেখ করেন।ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনছেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, পারিবারিক ভাবে জনসেবার অভিজ্ঞতা ও পরিচিতির কারণে রফিকুল ইসলাম সহজেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।
রফিকুল ইসলাম রফি বলেন,আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা প্রপাগান্ডা ছড়িয়ে আমার জনপ্রিয়তা প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে।আমার সাথে কারো কোন শত্রুতা নেই,সবাই আমার সহযোগী ও শুভাকাংখী।আমার সাথে দলের অধিকাংশ দলীয় নেতাকর্মিরা রয়েছে।আমি সবাইকে সাথে নিয়ে নির্বাচনী মাঠে থাকতে চাই।আমার বিশ্বাস দল আমাকে মনোনীত করবে।
স্থানীয়দের মতে,রফিকুল ইসলাম রাজনৈতিক দলের পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন।তিনি সমাজের বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষকে সেবা দিয়ে আসছেন।সেই ধারাবাহিকতায় রফিকুল ইসলাম রফি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।