জীবননগর সেনেরহুদায় পাখিভ্যানের ধাক্কায় সড়কে ঝরে পড়ল শিশু রোজার প্রাণ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রোজা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রোজা সেনেরহুদা গ্রামের রাজু হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়,সকালবেলা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় একটি চলন্ত পাখিভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারে চলছে আহাজারি।

স্থানীয়রা জানান,গ্রামীণ সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটি অনাকাংখিত ও দু:খজনক।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থল অফিসার ফোর্স পাঠানো হয়। ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *