ঝিনাইদহে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঝিনাইদহ জেলা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা শহরের পায়রা চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহ জেলা ফারিয়ার সভাপতি সাইফুল ইসলাম মিলন বলেন,মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা, হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান,পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন্যান্য বক্তারা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে আটকের তীব্র নিন্দা জানানো হয়। তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই এ দেশের সর্বোচ্চ শিক্ষিত। সরকার শিক্ষিত বেকারদের চাকরি ব্যবস্থা করতে পারছে না বলেই এই পেশায় এসে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করছে।
জেলা ফারিয়ার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক শাহরিয়ার শোভন এর সঞ্চালনায় মানববন্ধনে  উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান,সহ-সভাপতি কামরুজ্জামান,মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি জেলা ফারিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ঝিনাইদহে কর্মরত ২৫০ জন মেডিকেলে প্রমোশন অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *