জামায়াত-শবির নাসিরউদ্দিনের পাটোয়ারীকে হত্যা করে বিএনপির উপর দায়  চাপাতে চেয়েছিলো: রাশেদ খান

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহে অস্ত্রধারী দু’জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করলো, এই সন্ত্রাসীরা নাকি নাসিরুদ্দিন পাটোয়ারীকে হত্যা চেষ্টা করে। তাহলে জামায়াত-শিবির নাসিরকে কেন, কি উদ্দেশ্যে হত্যার চেষ্টা করলো? বিষয়টা কি এমন যে, নাসিরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিলো? বিষয়টা নাসির উদ্দিনের উপলব্ধি করা উচিত। আগে সে জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভন্ড, প্রতারক, সংস্কার বিরোধী এমনকি দলের নাম পরিবর্তন ও  ইসলাম নাম কেন ব্যবহার করে ইত্যাদি বলেছে। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির উপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির?
অথচ সে দায় চাপাতে চাইলো আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের উপরে। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেলো। ঠিক ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাস ভাইয়ের উপর দায় চাপাতে চেয়েছিলো। কিন্তু দেখাগোলো খুনিরা হাদী ভাইয়ের সাথেই ছিলো। ঠিক আজকের অস্ত্রধারীরাও নাসির উদ্দিন পাটোয়ারীর সাথে ছিলো। শহীদ ওসমান হাদীর ঘটনার সাথে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *