ঝিনাইদহের বিষয়খালীতে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় ব্যবসায়ী জাকির হোসেনের নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিব নামাজ শেষে বিষয়খালী দক্ষিণ পাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সলেমান সরদার, মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক শাহাজাহান আলী, সাংবাদিক বসির আহাম্মেদ, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এবং ইসলাম ধর্মীয় শিক্ষক শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিষয়খালী দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ওহিদুল ইসলাম। এ সময় নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নতুন প্রতিষ্ঠানটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *