ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগান তৈরির চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান তৈরিতে চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যেকের হাতে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোতে ছাদ বাগান তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজায়নের সম্প্রসারণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *