ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুরু, অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি-
ঝিনাইদহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ফায়ার সার্ভিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।
সে সময় অগ্নিকান্ডে উদ্ধার অভিযান এবং আগুনের নির্বাপন বিষয়ে মানুষকে সচেতনতামূলক মহড়া দেখানো হয়। সেই সাথে আগুন লেগে কেউ আটকা পড়লে অসুস্থ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণের চিত্র তুলে ধরা হয়। এছাড়া বাসা বাড়িতে গ্যাসের চুলায় বা অন্যান্য ভাবে লাগা আগুন কিভাবে নেভাতে হয় তা হাতে কলমে শেখানো হয়।


কর্মসুচিতে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মহড়া শেষে ঝিনাইদহ ফায়ার স্টেশন চত্বরে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তলেন শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *