ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:

‘নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ৪২ তম বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোতোকান কারাতে দো’র পরিচালক কাজী আলী আহম্মেদ লিকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি ছিলেন সোতোকান কারাতে দো’র প্রধান উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, প্রধান প্রশিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।
দিনব্যাপী সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ প্রদাণ করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। পরে বিকেলে অনুষ্ঠিত হয় বেল পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *