প্রতারণায় ইজিবাইক হারানো শিশু সিয়ামের পাশে জেলা প্রশাসন

শিক্ষা,সামাজিক নিরাপত্তা ও পরিবারের আয়ের ব্যবস্থায় উদ্যোগ

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

মাত্র ১২ বছর বয়সেই পরিবারের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে সিয়ামকে| সংসারের অভাব ঘোচাতে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে পরিবারের উপার্জনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল সে| কিন্তু সম্প্রতি প্রতারণার শিকার হয়ে হারিয়ে ফেলে তার একমাত্র উপার্জনের মাধ্যম—ইজিবাইকটি| এতে চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি|

এমন পরিস্থিতিতে সিয়াম ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসন| মঙ্গলবার (২৬ মে) ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন সিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ঈদ উপহার ও মানবিক সহায়তা তুলে দেন|

জেলা প্রশাসক জানান, শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, সিয়ামের ভবিষ্যৎ নিশ্চিত করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে| তার শিক্ষাজীবন চালিয়ে নিতে স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে| পাশাপাশি সিয়ামের বাবাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে| পরিবারের জন্য একটি ক্ষুদ্র আয়ের ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি|

স্থানীয়রা জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে ¯^াগত জানিয়েছেন| তাদের মতে, সমাজের অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানো হলে অনেক পরিবার নতুন করে বাঁচার ¯^প্ন দেখতে পারবে|

মানবিকতা, সহমর্মিতা ও সহযোগিতাই পারে একটি অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাতে—সিয়ামের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ যেন সেই বার্তাই পৌঁছে দিল সমাজের সর্বস্তরে|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *