ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত ৯১ মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি: –

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৯১টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোশফেকুর রহমান এবং ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ এবং সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিদের সহায়তায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হারিয়ে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে হাতছাড়া হওয়া মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *