ঝিনাইদহে শৈলকুপায় বিএনপির মাদক বিরোধী গণজমায়েত

আবু সাইদ শওকত আলী ,বিশেষ প্রতিনিধি:-

মাদককে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী গণজমায়েত হয়েছে। উপজেলার আউশিয়া গ্রামের বটতলা বাজারে এ গণজমায়েতের আয়োজন করে স্থানীয় বিএনপি।
জমায়েতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, পৌর বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে পৌর এলাকার কয়েকশো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে জানিয়ে বক্তারা,  মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *