জীবননগর অফিস:
ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী জীবননগর শহরে ‘জীবননগর ক্লাব’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
সংগঠন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শহরের অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মাজেদুর রহমান লিটন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাজেদুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম জোয়ারদার।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন:
• সিনিয়র সহ-সভাপতি: শফিকুল ইসলাম • সহ-সভাপতি: জাহিদুল ইসলাম, তারিফ হাসান, আব্দুল্লাহ আল মামুন • যুগ্ম সাধারণ সম্পাদক: সায়মুম শাহরিয়ার, আলমগীর হোসেন • সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান মিলন • দপ্তর সম্পাদক: আশিকুর রহমান প্রতীক • কোষাধ্যক্ষ: আব্দুল মোতালেব • প্রচার সম্পাদক: রাশেদুল ইসলাম • ফুটবল সম্পাদক: আবু বক্কর সিদ্দিক • ক্রিকেট সম্পাদক: ইমরারুল হক শিখন • নির্বাহী সদস্য: মাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, ইমন হোসেন, রবিউল ইসলাম, শিমুল হোসেন, হাসানুজ্জামান
এছাড়া সভায় ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: অধ্যাপক খলিলুর রহমান, সমাজসেবক সাখাওয়াত হোসেন, জীবনগর প্রেসক্লাবের সভাপতি এম.আর বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মামুনুজ্জামান আদুন, সমাজসেবক মাহফুজুর রহমান, শিক্ষাবিদ মমিন উদ্দিন, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আলী এবং হোমিওপ্যাথি চিকিৎসক এএম মোস্তফা কামাল।
নবগঠিত কমিটির সভাপতি মাজেদুর রহমান লিটন জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্তকরণ, সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই হবে জীবননগর ক্লাবের প্রধান উদ্দেশ্য।