ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা পেয়ে উচ্ছ্বসিত পিছিয়ে পড়া নারী-পুরুষ

আবু সাইদ শওকত আলী ,বিশেষ প্রতিনিধি-

পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ওঅর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের ˆশলকুপা উপজেলায় পিছিয়ে পড়া নারী-পুরুষদের প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র‍্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)|

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় ˆশলকুপা ব্র‍্যাক এরিয়া অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ˆশলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী|

অনুষ্ঠানে প্রধান অতিথি দেবাশীষ অধিকারী অংশগ্রহণকারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগব্যাধি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন| তিনি বলেন, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| একই সঙ্গে তিনি জনকল্যাণমূলক এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্র‍্যাককে ধন্যবাদ জানান|

কর্মসূচিতে ব্র‍্যাকের জেলা সমš^য়কারী, এলাকা ব্যবস্থাপক, উপজেলা হিসাব কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা এবং নির্বাচিত উপকারভোগীদের মধ্যে মোট ১০০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়| এ সময় উপকারভোগীরা হাঁস-মুরগির বাচ্চা পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন|

উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে| তারা ব্র‍্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান|

স্থানীয়রা মনে করছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র‍্য বিমোচনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *