আগামী পাঁচ বছরে ঝিনাইদহে ২৫ হাজার বৃক্ষরোপণ করবে জেলা পরিষদ

আবু সাইদ শওকত আলী ,বিশেষ প্রতিনিধি:-

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| জেলা পরিষদের উদ্যোগে আগামী পাঁচ বছরে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে|

শনিবার (১৩ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ|

উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, জেলা পরিষদ চত্বর ও জেলা কসাইখানা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়|

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা|

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ-গাছালির কোনো বিকল্প নেই| তারেক রহমানের উদ্বোধন করা জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে| এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে|”

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *