কোটচাঁদপুরে আসাননগর কুল্যাগাছা স্কুলের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাককে সংবর্ধনা

অপুদাস,ঝিনাইদহ-

ঝিনাইদহের কোটচাঁদপুর এলাঙ্গী ইউনিয়নে আসাননগর কুল্যাগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাককে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সাবেক ৫ নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবক সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় নতুন সভাপতির ভূমিকা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই বিদ্যালয়কে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা পেলে কুল্যাগাছা স্কুল একদিন জেলার সেরা স্কুল হবে।”

অনুষ্ঠানে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *