জীবননগর ডুমুরিয়ায়  চাঞ্চল্যকর গৃহবধু পিংকীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক প্রবাসী রাজন  দুই মাসের মাথায়  গ্রেফতার

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে গত
দুই মাস আগে ঘুমন্ত অবস্থায় ববিতা খাতুন ওরফে পিংকী (২৭) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় ঘাতক প্রবাসী রাজন হোসেনকে(৩৫) অবশেষে গ্রেফতার করা গেছে।  ঘটনার পর থেকে পলাতক ছিলেন ঘাতক রাজন হোসেন। জীবননগর থানা পুলিশ বুধবার( ১৭ জুন) সকালের দিকে ঢাকা শহর
থেকে গ্রেফতার করেন। এদিকে তার গ্রেফতারের খবরে নিহতের পরিবারে স্বস্তি
ফিরে এসেছে। গ্রেফতারকৃত রাজন হোসেন উপজেলার ডুমুরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
অভিযুক্ত রাজন হোসেন ঘটনার  দুই মাস আগে সৌদি থেকে দেশে ফিরে আসেন এবং
ঘটনার পর পরই রাজন হোসেন আত্মগোপনে চলে যান। নিহত ববিতা খাতুন ডুমুরিয়া গ্রামের প্রান্তিক কৃষক সানোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা ও  একাধিক বিবাহিতা নারী এবং দুই সন্তানের জননী।
গৃহবধু ববিতা খাতুন পিংকীকে চলতি বছরের ১৮এপ্রিল (শনিবার) গভীর রাতে তার
নিজ ঘরে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পিংকী পুলিশের নিকট জবানবন্দী দেন যে,তাকে রাজন এলোপাতাড়ী ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যায়।এ সময় রাজন হোসেনকে সে একটি লাথিও মারে বলে জবানবন্দীতে জানা যায়।
রাজন হোসেন তাকে অনৈতিক প্রস্তাব দিলে সে প্রস্তাবে সাড়া না দেয়ায় তাকে কুপিয়ে আহত করা হয়েছে।  সেখান তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০
এপ্রিল  রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে প্রবাস ফেরত
রাজন হোসেন আত্মগোপনে চলে যায়।আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কারা এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে প্রবাস ফেরত রাজন হোসেনের বিরুদ্ধে থানায় নিহত ববিতা খাতুন ওরফে পিংকীর মামা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে রাজন হোসেন পলাতক ছিলেন,পুলিশ তাকে বুধবার দুপুরের দিকে ঢাকা থেকে থানায় নিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র কুমার বলেন,ঘাতক রাজন হোসেন ঘটনার
রাতেই নিজেকে আত্মগোপন করে।  তাকে গ্র্রেফতার করতে সোর্স নিয়োগ করা হয়।
সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় তিনদিন ধরে অবস্থানের এক পর্যায়ে
তাকে বুধবার সকালে গ্রেফতার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, প্রবাস ফেরত যুবক রাজন হোসেন গৃহবধু ববিতা খাতুন ওরফে পিংকী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
রাজন হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তাকে বুধবার সকালে ঢাকায়
গ্রেফতার  করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *