ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি।
শনিবার (২০ জুন) সকালে শহরের পায়রা চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ ও খুলনা বিভাগীয় বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শারমিন সুলতানা, আবুল বাশার, আব্দুস সালাম, আব্দুল জলিলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে ঝিনাইদহ একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও দীর্ঘদিন ধরে জেলা শহরটি রেল যোগাযোগ ও উন্নত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সরকারের পক্ষ থেকে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেলার সাধারণ মানুষের জন্য কাক্সিক্ষত সুফল বয়ে আনবে না।
তারা দাবি করেন, জেলার সার্বিক উন্নয়ন, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা শহরেই মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপন করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *