আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)|
সোমবার (২৯ জুন) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ¯^াক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের সানোয়ারের পাটক্ষেতের দক্ষিণ পাশ থেকে হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|
এছাড়া, রোববার (২৮ জুন) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. হাসান আলীর নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ৯৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়|
এর আগে একই দিন দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের আব্দুল
মালেকের বাঁশঝাড়ের মধ্য থেকে হাবিলদার মো. নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন বিভিন্ন ধরনের ভারতীয় ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়|
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে| সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে|