এমপি আলী আজমের উদ্যোগে ১৭ ইউনিয়নের কৃষকদের মাঝে ৯০টি স্প্রে মেশিন বিতরণ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রকৃত উপকারভোগী কৃষকদের মাঝে ৯০টি ব্যাটারিচালিত কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে| ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়|

রোববার (৫ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মো. আবু বকর কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দেন|

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই| কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সময় সাশ্রয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও জনপ্রতিনিধিদের সমšি^ত উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান এবং উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন| এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন|

আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার নির্দেশনার আলোকে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা বাবদ বরাদ্দকৃত অর্থ থেকে সরকারি ক্রয়বিধি অনুসরণ করে এসব স্প্রে মেশিন সংগ্রহ ও বিতরণ করা হয়েছে|

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে| তাদের মতে, এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ মাঠপর্যায়ে আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *