ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ ও জরায়ুমুখ-স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা, ৫০ শিক্ষার্থীকে এইচপিভি টিকা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে| একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (ঐচঠ) টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়|

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলার ৯ ন¤^র পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর|

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন| বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান| সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানা|

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা সমাজের অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়| এসব প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন| একইসঙ্গে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে নারীদের নিয়মিত ¯^াস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং এইচপিভি টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ| সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর ¯^াস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা|

সভা শেষে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা হয়| এ সময় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জন¯^াস্থ্য কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *