চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শওকত আলী অংকুর, এলাঙ্গী ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। নিহত ব্যক্তির কাছে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি যশোর এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *