মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ৫৫ মিনিটে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপির সদস্যরা মাটিলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে আনিচুর রহমান (২৫) নামে ওই ব্যক্তিকে আটক করেন। তিনি মহেশপুর উপজেলার মগদাসপুর গ্রামের রমজান আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মাটিলা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৫২/২৫-আর থেকে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আনিচুর রহমানকে ৬৯ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *