ঝিনাইদহে ১৬৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশের কাছে হস্তান্ত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের আরাপপুর মাঝিপাড়া এলাকা থেকে ১৬৪ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (নাম প্রকাশিত) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা|

বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে| আটক মনিরুল ইসলাম শহরের ব্যবসায়ীপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে|

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ দলীয় নেতাকর্মীরা আরাপপুর এলাকায় অবস্থানকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করেন| পরে তার দেহ তল্লাশি করে ১৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়|

এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়|

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে|

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *