অলিউর রহমান বড়লেখা,(মৌলভীবাজার):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণঅধিকার চেতনা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।