মহেশপুরে সীমান্তে ভারতীয় কীটনাশক ও  এক হাজার ৬৭০ পিস ওষুধ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১২ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। হাবিলদার মো. জামাল খানের নেতত্বে পরিচালিত অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক ও ১ হাজার ৬৭০ পিস ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫২ হাজার টাকা। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *