৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছরের স্কুলছাত্র তানজিল

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল। গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ তানজিল শহরের আরাপপুর এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে। সে স্থানীয় রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।

তানজিলের বাবা মাসুদ রানা জানান, গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে তানজিল বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে বিষয়টি জানিয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, শিশু তানজিল নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তার সন্ধানে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তানজিলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *