যুব সংহতির কর্মীসভায়- দলকে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত আহবান

খুলনা মহানগর প্রতিনিধি:

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে খুলনা মহানগর জাতীয় যুব সংহতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় খুলনা ডাকবাংলা এলাকার দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক শেখ মো. তোবারেক হোসেন তপু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি তৈমুর হোসেন শাহিন ও শাহ মোহাম্মদ লায়েক উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক গাজী খোকন, যুগ্ম প্রচার সম্পাদক অপূর্ব দত্ত নেকু, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রজব এবং শ্রম বিষয়ক সম্পাদক মো. শহীদ হাওলাদার।
কর্মীসভায় বক্তারা জাতীয় যুব সংহতির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন যুবনেতা দেলোয়ার হোসেন লালু, হাফিজুর রহমান বাবলু বিশ্বাস, জেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মো. বাবর আলী, মো. মাসুদ আকঞ্জি, মো. মিলন খান, শেখ মো. মাসুদ রানা, মো. বেল্লাল হোসেন, মো. মনির হোসেন, মো. জমির হোসেন, মো. খোকন হাওলাদার, মো. নওশাদ হাওলাদার, মো. আনোয়ার হোসেন, এস কে রনি, মো. মাসুদ, মো. ওয়াহিদ মুরাদ, মো. মনির শেখ, মো. রফিকুল, মো. সিদ্দিক হাওলাদার, মো. নজরুল ইসলাম, মো. আক্তার হোসেন, মো. কামাল হোসেন, মো. সরোবর, মোহ রহমান, মো. বাবুল, মো. মনিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. ইদ্রিস, মো. রাজু হাওলাদারসহ জাতীয় যুব সংহতি ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় জাতীয় যুব সংহতির নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মীসভায় খুলনা মহানগর জাতীয় যুব সংহতি ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *