জীবননগর দত্তনগর সড়কের ব্রিজের পাশ থেকে জামাইয়ের পালসার মোটর সাইকেল চুরি

জীবননগর অফিস:

 চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের মাছ বাজার সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে একটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে বিকেল ৩ টার  মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত  অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বাওড়পাড়া এলাকার আব্দুস সাত্তার মন্টুর ছেলে মোঃ টিটো মিয়া (৩০) তার স্ত্রী পাপিয়া খাতুনের নামে সদ্য কেনা পালসার-১৫০ সিসি মোটরসাইকেলটি শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের বাজারসংলগ্ন ব্রিজের পাশে রেখে পার্শ্ববর্তী শ্বশুর বকুল মিয়ার বাড়িতে যান।

প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৩টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে তিনি দেখতে পান, ঘটনাস্থলে রাখা মোটরসাইকেলটি নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

টিটো মিয়ার দাবি, অজ্ঞাতনামা চোর বা চোরেরা সুযোগ বুঝে কৌশলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, শ্বশুরবাড়িতে যাওয়ার সময় প্রায়ই ওই স্থানে মোটরসাইকেলটি রেখে যেতেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠানো হয়।ঘটনার ব্যাপারে অনুসন্ধান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *