জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফির উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন তিনি।
অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান), সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম, রায়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেন, রায়পুর ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাগর হোসেন, মো. মাসুম হোসেন ও মো. শাওন হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শাহ জামাল, সহসভাপতি মো. মনিরুল ইসলাম, রায়পুর ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি মো. সুমন হোসেন, রায়পুর ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. সজল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্রের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ অবদানের কথা স্মরণ করা হয়।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্য ও সফলতার জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।