জীবননগর থানা অটো-টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি গঠন

সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জুয়েল রানা
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে অটো-টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিকদের সংগঠন ‘জীবননগর থানা অটো-টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিক সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে মো. আক্তারুজ্জামান (আক্তার) সভাপতি এবং মো. জুয়েল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. আবু সাঈদ, সহসভাপতি মো. আব্দুল কাদের ও মো. রিপন মিয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. চান্দু মিয়া। সাংগঠনিক সম্পাদক মো. ইক্তাজুল ইসলাম (ইক্তা) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. রশিদুল ইসলাম (সুমন)।
কার্যনির্বাহী কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মো. কিরণ হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. জাহাঙ্গীর খন্দকার।
কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লিটন মিয়া, মো. ইনাম, মো. হেজবুল্লাহ, মো. আব্দুল জলিল, মো. আমিনুর রহমান, মো. মশিউর রহমান, মো. আব্দুল হাকিম, মো. তরিকুল ইসলাম, মো. আজাদ মন্ডল, মো. আইনাল হক ও মো. বাদশা মিয়া।
এদিকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মো. আজমত আলী, মো. আনোয়ার হোসেন আনার, মো. জহুরুল ইসলাম মিঠু, মো. বাবু মিয়া, মো. সাইদুর রহমান, মো. শাকিল হোসেন ও মো. সুমন মিয়া।
নবগঠিত কমিটির নেতারা জানান, জীবননগর উপজেলার অটো-টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, মালিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর সংগঠনের মাধ্যমে মালিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি স্থানীয়ভাবে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নেও তারা ভূমিকা রাখতে চান। এজন্য সংগঠনের সব সদস্যের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে জীবননগর থানা এলাকার অটো-টেম্পু, অটোরিকশা, মিশুক ও ইজিবাইক মালিকদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *